×

জাতীয়

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৭:০৬ পিএম

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নিহতদের পরিবার।

বৃহস্পতিবার (২১ মে) সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে স্বজনরা জানান, ২০২৫ সালের ২১ জুলাই মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২৮ জন শিক্ষার্থীসহ মোট ৩৫ জন নিহত হন। এছাড়া বহু শিশু-কিশোর আহত হয়।

তারা বলেন, দুর্ঘটনার সময় তাদের চোখের সামনে অনেক নিষ্পাপ শিশু আগুনে পুড়ে যায় এবং গুরুতরভাবে আহত হয়ে প্রাণ হারায়। এ ঘটনা তাদের পরিবারে অপূরণীয় শোকের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর বিভিন্ন দফতর ও তদন্ত কমিশনের সঙ্গে যোগাযোগ করলেও এখন পর্যন্ত বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়নি।

তারা বলেন, কোনো ধরনের সহিংসতা বা অরাজকতার পথে না গিয়ে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ন্যায়বিচার চেয়েছেন। দ্রুত বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন উসাই মং মারমা, আশিকুর রহমান ও রেজাউল করিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পথে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

ইরানের পথে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

নিজ ঘরে বাবাকে ‘হত্যা’, জনতার হাতে ছেলে আটক

নিজ ঘরে বাবাকে ‘হত্যা’, জনতার হাতে ছেলে আটক

হরমুজ প্রণালি নিয়ে ‘প্ল্যান বি’-র ডাক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

হরমুজ প্রণালি নিয়ে ‘প্ল্যান বি’-র ডাক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

হজ পালনে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান

হজ পালনে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App