×

জাতীয়

র‍্যাব আগের মতো থাকছে না: তথ্য উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:০২ পিএম

র‍্যাব আগের মতো থাকছে না: তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, র‍্যাব আগের মতো থাকছে না। 

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে। র‍্যাবের নামও পরিবর্তন হতে পারে।

সরকার র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে না জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের একটা এলিট ফোর্স দরকার আছে। র‍্যাবের জন্য এ কারণে আইন হচ্ছে।

এসময় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে জাহেদ উর রহমান বলেন, বর্তমানের তিস্তা মহাপরিকল্পনা মূলত বন্যা নিয়ন্ত্রণ ও ভাঙন রোধের জন্য। কিন্তু পানি সংরক্ষণের কোনো উদ্যোগ নেই। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন মহাপরিকল্পনায় পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করার। সেজন্য তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে সংশোধনী আনা হবে। তারপর চূড়ান্ত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চালুর সিদ্ধান্ত

ডেঙ্গু নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চালুর সিদ্ধান্ত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App