×

জাতীয়

শনিবারের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:০৮ পিএম

শনিবারের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহায় সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১  মে (রোববার) পর্যন্ত বন্ধ থাকবে।

তবে একই প্রজ্ঞাপনে আগামী ২৩ মে’র (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৩ মে শনিবার অফিসগুলো খোলা থাকবে। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সভায় ঈদুল আজহার ছুটি নিয়ে এ সিদ্ধান্ত হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিসগুলো খোলা থাকবে।

এতে বলা হয়, জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।

এছাড়া, হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার

জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় নিরাপত্তায় সমন্বয় কমিটি গঠন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় নিরাপত্তায় সমন্বয় কমিটি গঠন

সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা জবাব

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা জবাব

বজ্রপাতে মারা গেলেন বাবা, হাসপাতালে মরদেহের পাশে কাঁদছিল দুই শিশু

বজ্রপাতে মারা গেলেন বাবা, হাসপাতালে মরদেহের পাশে কাঁদছিল দুই শিশু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App