×

খুলনা

বজ্রপাতে মারা গেলেন বাবা, হাসপাতালে মরদেহের পাশে কাঁদছিল দুই শিশু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:৩৪ পিএম

বজ্রপাতে মারা গেলেন বাবা, হাসপাতালে মরদেহের পাশে কাঁদছিল দুই শিশু

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বজ্রপাতে মারা গেলেন কৃষক হজরত আলী (৩৫)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ট্রলিতে রাখা ছিল তার মরদেহ। ওই সময় হাসপাতালে বাবার নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে তার ১০ বছর বয়সী ছেলে বাপন ও পাঁচ বছরের মেয়ে কুলসুম। ছোট বোনকে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছিল বাপন। কিন্তু কিছুক্ষণ পর আবারো কেঁদে ওঠে সে।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন দৃশ্য দেখা যায়।

হজরত আলী উপজেলার জয়ন্তী হাজরা গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে আটটার দিকে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে হজরত আলী স্ত্রী ও দুই শিশুসন্তান রেখে গেছেন।

পুলিশ ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় উপজেলার জয়ন্তী হাজরা গ্রামে বজ্রপাতে হজরত আলীর মৃত্যু হয়। এ সময় পৃথক স্থানে এক স্কুলছাত্রীসহ আরো তিনজন আহত হন।

আহতরা হলেন- শিমুলিয়া ইউনিয়নের কালীশংকপুর গ্রামের আজিজুলের মেয়ে ও চতুর্থ শ্রেণির ছাত্রী অন্তরা (১০), বিলজানি গ্রামের আনিস মোল্লার স্ত্রী ডলি খাতুন (২০) এবং খোকসা-পাংশা সীমান্তবর্তী হলুদবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী সোমা পারভিন (২৫)। তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হজরত আলীর স্বজনেরা বলেন, গতকাল বিকেলে আকাশে মেঘ জমতে দেখে মাঠে কেটে রাখা ধানের আঁটি গোছাতে যান হজরত আলী। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে মাঠে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শারমিন আকতার বলেন, হাসপাতালে আসার আগেই ওই কৃষকের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার

জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় নিরাপত্তায় সমন্বয় কমিটি গঠন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় নিরাপত্তায় সমন্বয় কমিটি গঠন

সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা জবাব

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা জবাব

বজ্রপাতে মারা গেলেন বাবা, হাসপাতালে মরদেহের পাশে কাঁদছিল দুই শিশু

বজ্রপাতে মারা গেলেন বাবা, হাসপাতালে মরদেহের পাশে কাঁদছিল দুই শিশু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App