×

জাতীয়

দেশে হাম ও উপসর্গে আরো ৭ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৩:৫৭ পিএম

দেশে হাম ও উপসর্গে আরো ৭ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে নিয়ে আরো সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩৬৩ জন এবং  নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫৫ জন।

বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩৬৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫৪ হাজার ৪১৯ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫৫ জন, গত ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭ হাজার ৩০৫ জন।

১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ১৬০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৪ হাজার ৯৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরো ছয় জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরো এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত নিশ্চিত হামে ৭০ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আখাউড়ার বাজারে আগাম লিচু, স্বাদ নিয়ে ক্রেতাদের হতাশা

আখাউড়ার বাজারে আগাম লিচু, স্বাদ নিয়ে ক্রেতাদের হতাশা

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে শাকিরাসহ যেসব বিখ্যাত তারকারা গাইবেন

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে শাকিরাসহ যেসব বিখ্যাত তারকারা গাইবেন

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App