×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে কড়া বিধিনিষেধ, অমান্য করলে জেল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৪:০৪ পিএম

পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে কড়া বিধিনিষেধ, অমান্য করলে জেল

ছবি- সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে গরু, মহিষসহ সব ধরনের পশু জবাইয়ে কঠোর নির্দেশনা জারি করেছে বিজেপি গঠিত নতুন সরকার। এখন থেকে সরকারি অনুমোদন ছাড়া গরু বা মহিষ জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন অমান্য করলে জেল ও জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

রাজ্য প্রশাসনের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, যেকোনো পশু জবাইয়ের আগে স্থানীয় প্রশাসনের অনুমতি নিতে হবে। তবে এই অনুমতির ক্ষেত্রেও শর্ত রয়েছে। পশুটির বয়স অন্তত ১৪ বছর হতে হবে। এ ছাড়া বার্ধক্য, বড় ধরনের চোট বা দুরারোগ্য ব্যাধির কারণে কাজের অযোগ্য হয়ে পড়লেই কেবল জবাইয়ের অনুমতি মিলবে। স্থানীয় পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে এই অনুমতি দেবেন।

পশু জবাইয়ের জন্য স্থানও নির্দিষ্ট করে দিয়েছে সরকার। নতুন নিয়মে রাস্তা বা কোনো প্রকাশ্য স্থানে পশু জবাই করা যাবে না। কেবল সরকার অনুমোদিত কসাইখানা বা নির্ধারিত স্থানেই এই কাজ করা যাবে। নিয়ম ঠিকঠাক মানা হচ্ছে কি না, তা যাচাই করতে সরকারি কর্মকর্তারা যেকোনো সময় পরিদর্শন করতে পারবেন।

আইন অমান্যকারীদের শাস্তির বিষয়ে বলা হয়েছে, নিয়ম ভাঙলে সর্বোচ্চ ছয় মাসের জেল হতে পারে। এর পাশাপাশি এক হাজার রুপি পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এই ধরনের অপরাধকে আমলযোগ্য ও জামিন অযোগ্য হিসেবে গণ্য করা হবে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পরপরই এই নিয়ম কার্যকর করা হয়েছে। সাম্প্রতিক নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গঠনের পর রাজ্যে প্রশাসনিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আখাউড়ার বাজারে আগাম লিচু, স্বাদ নিয়ে ক্রেতাদের হতাশা

আখাউড়ার বাজারে আগাম লিচু, স্বাদ নিয়ে ক্রেতাদের হতাশা

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে শাকিরাসহ যেসব বিখ্যাত তারকারা গাইবেন

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে শাকিরাসহ যেসব বিখ্যাত তারকারা গাইবেন

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App