×

জাতীয়

শিক্ষায় পাকিস্তানের অগ্রগতিতে অভিভূত শিক্ষামন্ত্রী মিলন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৩:২৩ পিএম

শিক্ষায় পাকিস্তানের অগ্রগতিতে অভিভূত শিক্ষামন্ত্রী মিলন

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ছবি : সংগৃহীত

পাকিস্তানের শিক্ষাখাতের অগ্রগতি ও আধুনিক শিক্ষাব্যবস্থার প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেছেন, পাকিস্তানের উন্নয়ন তাকে সত্যিই অভিভূত করেছে। সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর ও এডুকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল স্কলারশিপের সুযোগ তৈরি হওয়াকে তিনি অত্যন্ত ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

মিলন বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি ৫৫ বছর, আর পাকিস্তান স্বাধীন হয়েছে ৭০ বছর। স্টলগুলো ঘুরে আমার মনে হলো, যেন পুরো পাকিস্তান ঘুরে এলাম। তাদের শিক্ষায় যে ব্যাপক উন্নয়ন ঘটেছে, তাতে আমি সত্যিই অভিভূত।

এহসানুল হক বলেন, তাদের শিক্ষাব্যবস্থা অনেক এগিয়ে গেছে। আমি তাদের স্বাগত জানাই, কারণ তারা বাংলাদেশে এসে আমাদের মেধাবী শিক্ষার্থীদের ফুল স্কলারশিপ দিয়ে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিষ্ঠানভিত্তিক শিক্ষা ব্যবস্থায় পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত চমৎকারভাবে এগিয়েছে। সেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা পড়তে যাবে, এটিকে তিনি ইতিবাচক ও গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।

এহসানুল হক বলেন, আমাদের সঙ্গে পাকিস্তানের সংস্কৃতির মিল রয়েছে। খাবার ও ধর্মীয় দিক থেকেও মিল আছে। তাই আমার বিশ্বাস, আমাদের শিক্ষার্থীরা সেখানে গিয়ে সুন্দরভাবে থাকতে পারবে এবং ভালোভাবে পড়াশোনা করতে পারবে।

আরো পড়ুন : সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে মন্ত্রীত্ব ছাড়তে প্রস্তুত ধর্মমন্ত্রী

একই সঙ্গে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথাও তুলে ধরে তিনি বলেন, আমি চাই আমাদের দেশেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এভাবে উন্নতি করুক এবং বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশে পড়তে আসুক। এই বৈশ্বিক প্রতিযোগিতায় আমাদেরও টিকে থাকতে হবে।

এহসানুল হক বলেন বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীই সবচেয়ে বড় শক্তি। তাদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষাক্ষেত্রে আরো কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করছি। তবে পাকিস্তানের উন্নয়ন দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি এবং গর্ববোধ করছি যে তারা অনেক এগিয়ে গেছে।

শেষে তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তানে উচ্চশিক্ষার জন্য যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা দেশকে সম্মানজনকভাবে প্রতিনিধিত্ব করবে এবং সফলভাবে পড়াশোনা শেষ করে দেশে ফিরবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম কেড়ে নিলো আরো ৬ প্রাণ

হাম কেড়ে নিলো আরো ৬ প্রাণ

শিক্ষায় পাকিস্তানের অগ্রগতিতে অভিভূত শিক্ষামন্ত্রী মিলন

শিক্ষায় পাকিস্তানের অগ্রগতিতে অভিভূত শিক্ষামন্ত্রী মিলন

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা দিলেন শুভেন্দু

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা দিলেন শুভেন্দু

সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে মন্ত্রীত্ব ছাড়তে প্রস্তুত ধর্মমন্ত্রী

সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে মন্ত্রীত্ব ছাড়তে প্রস্তুত ধর্মমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App