×

রোগব্যাধি

হাম কেড়ে নিলো আরো ৬ প্রাণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৩:২৮ পিএম

হাম কেড়ে নিলো আরো ৬ প্রাণ

ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরো ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৫৯ জন। এর মধ্যে নিশ্চিত হামরোগী ১১৮ জন এবং সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩৪১ জন।

সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে। একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ছয় হাজার ৯৩৭ জন।

আরো পড়ুন : হামে প্রাণ গেছে ৪০৯ শিশুর, ক্ষতিপূরণ চেয়ে রিট

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৯৯২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরো ছয় জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৫০ জনের মৃত্যু হয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা ৬৫ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম কেড়ে নিলো আরো ৬ প্রাণ

হাম কেড়ে নিলো আরো ৬ প্রাণ

শিক্ষায় পাকিস্তানের অগ্রগতিতে অভিভূত শিক্ষামন্ত্রী মিলন

শিক্ষায় পাকিস্তানের অগ্রগতিতে অভিভূত শিক্ষামন্ত্রী মিলন

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা দিলেন শুভেন্দু

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা দিলেন শুভেন্দু

সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে মন্ত্রীত্ব ছাড়তে প্রস্তুত ধর্মমন্ত্রী

সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে মন্ত্রীত্ব ছাড়তে প্রস্তুত ধর্মমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App