×

জাতীয়

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭২৩ মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:২৮ পিএম

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭২৩ মামলা

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৭২৩ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বড় ধরনের অভিযান পরিচালনা করেছে। বুধবার (৬ মে) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ১,৭২৩টি মামলা করা হয়েছে। এর মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ৪৩৭টি মামলা হয়েছে। এছাড়া অভিযান চলাকালে নিয়ম অমান্য করায় ৪৭৩টি গাড়ি ডাম্পিং এবং ২১৫টি গাড়ি রেকার করা হয়।"

ট্রাফিক-রমনা বিভাগে: ৭ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৪০ টি মোটরসাইকেলসহ মোট ৯১ টি মামলা হয়েছে।

লালবাগ বিভাগে: ২০ টি বাস, ৭ টি ট্রাক, ২০ টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১৬৭ টি মামলা হয়েছে।

মতিঝিল বিভাগে: ১৪ টি বাস, ৪ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ৫৩ টি সিএনজি ও ১১৩ টি মোটরসাইকেলসহ মোট ২৩৮ টি মামলা হয়েছে।

ওয়ারী বিভাগে: ১১ টি বাস, ১৯ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ২৭ টি সিএনজি ও ৭২ টি মোটরসাইকেলসহ মোট ১৯৭ টি মামলা হয়েছে।

তেজগাঁও বিভাগে: ১৪ টি বাস, ৫টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ৫০ টি মোটরসাইকেলসহ মোট ১৫১ টি মামলা হয়েছে।

মিরপুর বিভাগে: ১৩ টি বাস, ৮ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৫৫ টি সিএনজি, ২৮৮ টি মোটরসাইকেলসহ মোট ৪৩৭ টি মামলা হয়েছে।

উত্তরা বিভাগে: ৩৬ টি বাস, ১২ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৬১ টি সিএনজি ও ৭১ টি মোটরসাইকেলসহ মোট ২৬৫ টি মামলা হয়েছে।

গুলশান বিভাগে: ১২ টি বাস, ১ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ৬১ টি মোটরসাইকেলসহ মোট ১৭৭ টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৪৭৩ টি গাড়ি ডাম্পিং ও ২১৫ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদুল আজহায় সাত দিন ছুটি দিলো সরকার

ঈদুল আজহায় সাত দিন ছুটি দিলো সরকার

উত্তাল পদ্মায় বন্ধ ফেরি, ঘাটে আটকা শত শত যানবাহন

উত্তাল পদ্মায় বন্ধ ফেরি, ঘাটে আটকা শত শত যানবাহন

প্রথম আলো সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলো সেই ‘পাশা’

প্রথম আলো সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলো সেই ‘পাশা’

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫৩

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App