×

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:৩৭ পিএম

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে শঙ্কা

ছবি : সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে ইউরোপে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আগামী শীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বজায় রাখা নিয়ে অনিশ্চয়তার কথা বলছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৭ মে) সুইজারল্যান্ডের বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা সুইস ফেডারেল ইলেকট্রিসিটি কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতির আরও অবনতি হলে এর প্রভাব শুধু সুইজারল্যান্ড নয়, পুরো ইউরোপের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর পড়তে পারে। খবর বিবিসির

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে।

জ্বালানি বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে ইউরোপে গ্যাস সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হতে পারে, যা বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব ফেলবে।

এদিকে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) সতর্ক করে জানিয়েছে, বিকল্প উৎস থেকে দ্রুত জ্বালানি আমদানি বাড়ানো না গেলে চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই ইউরোপের বিভিন্ন দেশে জ্বালানি সংকট দেখা দিতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদুল আজহায় সাত দিন ছুটি দিলো সরকার

ঈদুল আজহায় সাত দিন ছুটি দিলো সরকার

উত্তাল পদ্মায় বন্ধ ফেরি, ঘাটে আটকা শত শত যানবাহন

উত্তাল পদ্মায় বন্ধ ফেরি, ঘাটে আটকা শত শত যানবাহন

প্রথম আলো সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলো সেই ‘পাশা’

প্রথম আলো সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলো সেই ‘পাশা’

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫৩

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App