×

জাতীয়

রাষ্ট্রপতি

শহীদ জিয়াই সব ধর্মের নাগরিকদের বাংলাদেশী পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৯:৩৩ পিএম

শহীদ জিয়াই সব ধর্মের নাগরিকদের বাংলাদেশী পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন

ছবি- সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম সকল ধর্মের নাগরিককে বাংলাদেশী পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন। 

শুক্রবার (১ মে) বিকেলে বঙ্গভবনে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি একথা বলেন।

এসময় বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘গৌতম বুদ্ধের মানবতা, সাম্য ও অহিংসার বাণী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আজও অত্যন্ত প্রাসঙ্গিক।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’− মূলনীতির ভিত্তিতে প্রত্যেক নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।’

রাষ্ট্রপতি বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম এদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, পাহাড়-সমতল প্রত্যেক নাগরিকের নিজস্ব সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে সংহত করে সকলকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তা সমুন্নত রাখেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাসিরনগরে অতিবৃষ্টিতে ডুবল হাওরের শত শত একর ধান

নাসিরনগরে অতিবৃষ্টিতে ডুবল হাওরের শত শত একর ধান

২ বছর স্কুলে নেই, তবুও পকেটে ঢুকছে বেতন

২ বছর স্কুলে নেই, তবুও পকেটে ঢুকছে বেতন

ফ্রান্সের নেতৃত্বে হরমুজ প্রণালিতে শিগগির আন্তর্জাতিক অভিযান

ফ্রান্সের নেতৃত্বে হরমুজ প্রণালিতে শিগগির আন্তর্জাতিক অভিযান

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App