×

জাতীয়

প্রায় ২ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ চলাচল স্বাভাবিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ এএম

প্রায় ২ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ও আরিচা-কাজিরহাট নৌরুট-এ নৌযান চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ঘাট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে রাতভর মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়। তবে সকালে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া শুরু হলে দুর্ঘটনা এড়াতে সকাল ৬টার দিকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এ সময় ফেরি ও লঞ্চগুলোকে দুই প্রান্তের ঘাটে নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয়।

আবহাওয়া অনুকূলে আসার পর পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির ডিজিএম মো. সালাম হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App