×

ব্যবসা-বাণিজ্য

ফের কমলো স্বর্ণের দাম, যে দরে বিক্রি হচ্ছে আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৪ এএম

ফের কমলো স্বর্ণের দাম, যে দরে বিক্রি হচ্ছে আজ

ছবি: সংগৃহীত

দেশের বাজারে ফের কমলো স্বর্নের দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৪৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে সোনা ও রুপার এই দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনা ও রুপা বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

গত ২৩ এপ্রিল ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। এই দাম কমানোর পাঁচদিন পর ফের ২৮ এপ্রিল দাম আরো কিছুটা কমানো হয়।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২১৩ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায়।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশালে বজ্রপাতে শিক্ষকসহ ১৬ জন আহত

বরিশালে বজ্রপাতে শিক্ষকসহ ১৬ জন আহত

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ শুরু

ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ শুরু

দেশের ৮ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

দেশের ৮ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App