×

জাতীয়

ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা ছয় মাস কমাল সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পিএম

ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা ছয় মাস কমাল সরকার

অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) মর্যাদার মেয়াদ ছয় মাস কমিয়েছে সরকার। ফলে তার জন্য নির্ধারিত এক বছরের বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) সুরক্ষা সুবিধা এখন কমে ছয় মাসে নেমে এসেছে।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় আড়াই মাসের মাথায় এসে ড. ইউনূসকে দেওয়া এই বিশেষ মর্যাদার মেয়াদ কমিয়ে ছয় মাস করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে, গত ১০ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এই মর্যাদা দেওয়া হবে।

সেই সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লা পান্নার সই করা প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের আওতায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

পরবর্তীতে তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের মাধ্যমে প্রায় দেড় বছর মেয়াদি অন্তর্বর্তী সরকারের কার্যক্রম শেষ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জেলেদের চালে মাপে কম, তালিকায় অজেলেদের নাম

ভিজিএফ বিতরণে অনিয়ম জেলেদের চালে মাপে কম, তালিকায় অজেলেদের নাম

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আহত ১

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আহত ১

শাপলা হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি বিএনপিই প্রথম দিয়েছে

তথ্যমন্ত্রী শাপলা হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি বিএনপিই প্রথম দিয়েছে

স্কুলের খাবারে সাপ, অসুস্থ ১৫০ শিশু

স্কুলের খাবারে সাপ, অসুস্থ ১৫০ শিশু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App