×

রোগব্যাধি

হাম-উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম

হাম-উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

দেশজুড়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৩৫৮ শিশুর মধ্যে এই রোগের উপসর্গ শনাক্ত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে হাম-সদৃশ উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মোট চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট বিভাগে হাম আক্রান্ত হয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে এক হাজার ৩৫৮ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

আরো পড়ুন : দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল আড়াইশ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে মোট ৩৩ হাজার ৩৮৬ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে চার হাজার ৬৯৩ জন শিশুর দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে সারাদেশে ২২ হাজার ৪৪২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৯ হাজার ১৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির সম্মানে বিমানবন্দরে উপস্থিতির সংখ্যা নিয়ে নতুন নির্দেশনা

রাষ্ট্রপতির সম্মানে বিমানবন্দরে উপস্থিতির সংখ্যা নিয়ে নতুন নির্দেশনা

বিএসপিএ’র সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক সুদীপ্ত আনন্দ

বিএসপিএ’র সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক সুদীপ্ত আনন্দ

‘রাষ্ট্রযন্ত্র ও প্রভাবশালীদের চাপে গণমাধ্যমের স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে’

‘রাষ্ট্রযন্ত্র ও প্রভাবশালীদের চাপে গণমাধ্যমের স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে’

৪ সন্তানের মাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বেয়াই গ্রেপ্তার

৪ সন্তানের মাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বেয়াই গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App