×

আইন-বিচার

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পিএম

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে

ছবি সংগৃহীত

ডিজিএফআই-এর সাবেক পরিচালক ও বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরকে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (২৭ এপ্রিল) পূর্ববর্তী চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে পুনরায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। 

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন। এর আগে গত ২৩ এপ্রিল একই মামলায় তাকে প্রথম দফায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট মাহমুদুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন। বিকেল ৪টার দিকে উত্তরা পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে পাকা রাস্তার ওপর আন্দোলনকারীরা পৌঁছালে আসামিসহ অজ্ঞাত আসামিরা বেআইনিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উদ্দেশে গুলিবর্ষণ করেন। আসামিদের ছোড়া গুলিতে বাদীর ভাগনে মাহমুদুল হাসানের শরীরে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

ওই ঘটনার তার পরিবার থেকে তার মামা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর থেকে মিরপুর মডেল ও পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় কয়েক দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এখন পর্যন্ত তাকে ২৮ দিন রিমান্ডে নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদ্মা ডিপোর টার্মিনাল থেকে ১০ ব্যারেল জ্বালানি তেল জব্দ

পদ্মা ডিপোর টার্মিনাল থেকে ১০ ব্যারেল জ্বালানি তেল জব্দ

বিদ্যুৎ নেই, জেনারেটর-আইপিএস অকেজো: মোবাইলের আলোয় চলছে চিকিৎসা

বিদ্যুৎ নেই, জেনারেটর-আইপিএস অকেজো: মোবাইলের আলোয় চলছে চিকিৎসা

রেকর্ড গড়ে বাংলাদেশের জয়

রেকর্ড গড়ে বাংলাদেশের জয়

পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

মালদ্বীপ রাষ্ট্রদূতের সাক্ষাৎ পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App