×

জাতীয়

টেলিগ্রামে ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পিএম

টেলিগ্রামে ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৫

ছবি : সংগৃহীত

ব্যক্তিগত ছবি ফাঁসের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তারা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া নারী শিক্ষার্থীদের টার্গেট করে কৌশলে ব্যক্তিগত ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেইল করত।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মেরাজুর রহমান আরমান, বিল্লাল হোসেন অন্তর, রবি আলম মমিন, আল আমিন ইসলাম ও হাসিব।

সোমবার কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে টেলিগ্রামভিত্তিক সাইবার ব্ল্যাকমেইল নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর র‍্যাবের অনুসন্ধানে একটি সুসংগঠিত চক্রের সন্ধান পাওয়া যায়। এই চক্রটি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের লক্ষ্য করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে বিক্রি করত। তারা টেলিগ্রাম প্ল্যাটফর্মে বিভিন্ন প্রাইভেট চ্যানেলের মাধ্যমে এসব অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দিত।

ইন্তেখাব চৌধুরী আরও জানান, চক্রটি ফেসবুক বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ছবি-ভিডিও সংগ্রহ, কিংবা শত্রুতার জেরে গোপন তথ্য ফাঁস করে অর্থ আদায় করত।

চক্রটির সদস্যদের আইনের আওতায় আনতে র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৮ এর একটি দল ভোলা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদ্মা ডিপোর টার্মিনাল থেকে ১০ ব্যারেল জ্বালানি তেল জব্দ

পদ্মা ডিপোর টার্মিনাল থেকে ১০ ব্যারেল জ্বালানি তেল জব্দ

বিদ্যুৎ নেই, জেনারেটর-আইপিএস অকেজো: মোবাইলের আলোয় চলছে চিকিৎসা

বিদ্যুৎ নেই, জেনারেটর-আইপিএস অকেজো: মোবাইলের আলোয় চলছে চিকিৎসা

রেকর্ড গড়ে বাংলাদেশের জয়

রেকর্ড গড়ে বাংলাদেশের জয়

পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

মালদ্বীপ রাষ্ট্রদূতের সাক্ষাৎ পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App