×

জাতীয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ হজযাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ এএম

সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ হজযাত্রী

ছবি: সংগৃহীত

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত  ৮১টি ফ্লাইটে মোট ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ২৪৮ জন।

শনিবার (২৫ এপ্রিল) হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয় হয়।

ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩০টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।

এদিকে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২২ এপ্রিল মক্কায় ৭০ বছর বয়সী মো. আবুল কাশেম মারা যান। এর আগের দিন জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডলের মৃত্যু হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে। এর গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার

স্বাস্থ্য সচিব খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার

শনিবার রাজধানীর যেসব  দোকানপাট-মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে দুর্ভোগ চরমে

চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে দুর্ভোগ চরমে

সুনামগঞ্জে বন্যার আভাস, পাউবো’র সতর্কতা জারি

সুনামগঞ্জে বন্যার আভাস, পাউবো’র সতর্কতা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App