×

জাতীয়

বাসভাড়া বাড়ল

দূরপাল্লার রুটে নতুন ভাড়া কার্যকর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৮ পিএম

দূরপাল্লার রুটে নতুন ভাড়া কার্যকর

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে দেশে দূরপাল্লার বাসভাড়া বাড়ানো হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে যাতায়াতের খরচ বেড়েছে।

নতুন ভাড়ার হিসাবে দেখা গেছে, ঢাকা থেকে টেকনাফ রুটে নন-এসি বাসে ভাড়া ৬৫ টাকা বেড়ে হয়েছে ১৩৩৫ টাকা। একইভাবে ঢাকা থেকে পঞ্চগড় রুটে ভাড়া ৬০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১২৪০ টাকায়।

ভাড়া নির্ধারণে একটি নির্দিষ্ট সূত্র অনুসরণ করা হয়, যেখানে প্রতি কিলোমিটার ভাড়া, মোট দূরত্ব এবং বাসের আসনসংখ্যার ভিত্তিতে চূড়ান্ত হিসাব করা হয়। রুটভিত্তিক দূরত্ব, সেতু ও ফেরির টোলসহ অন্যান্য খরচ বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিভাগীয় শহরগুলোর ভাড়াতেও পরিবর্তন এসেছে। ঢাকা থেকে চট্টগ্রাম যেতে এখন ভাড়া ৭০৪ টাকা, রাজশাহী ৭৩৮ টাকা, খুলনা ৬৮০ টাকা, বরিশাল ৫৯১ টাকা এবং সিলেট ৭৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রংপুর রুটে ভাড়া বেড়ে ৯১১ টাকা এবং ময়মনসিংহ রুটে ৩৩০ টাকা হয়েছে।

এদিকে জনপ্রিয় কিছু রুটেও ভাড়া বেড়েছে। ঢাকা থেকে কক্সবাজার যেতে এখন গুনতে হবে ১১৪৭ টাকা, কুমিল্লা ৩০৬ টাকা এবং বগুড়া ৫৭৮ টাকা। দেশের দীর্ঘতম রুট দিনাজপুর থেকে টেকনাফ পর্যন্ত ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ২৪৫৭ টাকায়।

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে পরিবহন খাতে ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই ভাড়া সমন্বয় করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নতুন ভাড়া কার্যকর হওয়ায় যাত্রীদের যাতায়াত ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App