×

জাতীয়

সৌদি আরবে হজে গিয়ে আরো এক বাংলাদেশির মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৯ পিএম

সৌদি আরবে হজে গিয়ে আরো এক বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে আরো এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আবুল কাশেম (৭০)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, তিনি টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা ছিলেন। হজ পালনের সময় তিনি সৌদি আরবে মৃত্যুবরণ করেন।

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন মোট ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২২ হাজার ৫২৬ জন।

এ পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৪টি, সৌদি এয়ারলাইন্স ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

ফ্লাইটভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইন্সে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৬ হাজার ৮৬৫ জন হজযাত্রী।

এ নিয়ে চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। এর আগে জয়পুরহাট সদর উপজেলার নাইম উদ্দীন মন্ডল সৌদি আরবে হজ পালনকালে মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশালে প্রতিদিন ৯টি ডিভোর্স আবেদন

বরিশালে প্রতিদিন ৯টি ডিভোর্স আবেদন

হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

ট্রাইব্যুনালে শামীম ওসমানের বিচার শুরু

নারায়ণগঞ্জে ১০ হত্যা ট্রাইব্যুনালে শামীম ওসমানের বিচার শুরু

৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প একনেক সভায় অনুমোদন

৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প একনেক সভায় অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App