×

খেলা

ডি পল ও সুয়ারেজের গোলে ইন্টার মায়ামির টানা জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩২ পিএম

ডি পল ও সুয়ারেজের গোলে ইন্টার মায়ামির টানা জয়

ছবি- সংগৃহীত

লিওনেল মেসি গোল না পেলেও তার দুই পরম বন্ধুর নৈপুণ্যে মেজর লিগ সকারে (এমএলএস) টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। বুধবার (২২ এপ্রিল) স্যান্ডির আমেরিকা ফার্স্ট ফিল্ডে রিয়াল সল্ট লেককে ২-০ ব্যবধানে হারিয়েছে মায়ামি। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।

স্যান্ডির ২১ হাজার আসনবিশিষ্ট গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। টিকিটের গড় দাম ৪৬৮ ডলার হলেও দর্শকরা এসেছিলেন মূলত মেসির জাদু দেখতে। মেসি গোল না পেলেও হতাশ হতে দেননি রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজ। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর শেষ ১০ মিনিটে বদলে যায় ম্যাচের চিত্র। ৮২ মিনিটে বুলেট গতির শটে মায়ামিকে লিড এনে দেন ডি পল। ঠিক দুই মিনিট পর দুর্দান্ত ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন উরুগুইয়ান কিংবদন্তি লুইস সুয়ারেজ।

অন্তর্বর্তীকালীন কোচ গুইলারমো হোয়োসের অধীনে এটি মায়ামির টানা দ্বিতীয় জয়। হাভিয়ের মাশ্চেরানোর পদত্যাগের পর দায়িত্ব নেওয়া হোয়োস বলেন, ‘মেসি-সুয়ারেজ মিলে ১ হাজার ৫০০ গোল করেছেন। এটি অস্বাভাবিক। মানুষ তাদের খেলা দেখতেই মাঠে আসে এবং তারা নিজেদের প্রমাণ করেছেন।’

মায়ামির জন্য এই ম্যাচের বড় স্বস্তি ছিল রক্ষণভাগ। টানা চার ম্যাচে গোল হজম করার পর এদিন ক্লিনশিট রাখতে পেরেছেন মিকেল ও মাক্সি ফ্যালকনরা। সেন্টার ব্যাকদের দৃঢ়তায় সল্ট লেকের আক্রমণভাগ পুরো সময় ছিল বোতলবন্দি। সল্ট লেকের মাঠে দর্শকদের দুয়োধ্বনি শুনেও গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার ছিলেন অবিচল। আক্রমণভাগে মেসির তিনটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলেও ডি পল ও সুয়ারেজের গোলে শেষ পর্যন্ত হাসি মুখেই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের শিক্ষাবৃত্তি বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের শিক্ষাবৃত্তি বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

চালু হচ্ছে সরকারি ৬ বন্ধ পাটকল

চালু হচ্ছে সরকারি ৬ বন্ধ পাটকল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App