×

জাতীয়

এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করলো ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৩ পিএম

এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করলো ইসি

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আগারগাঁও নির্বাচন ভবনে যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দিন খান তার মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।

এর আগে জামায়াত জোট মনোনীত ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও মনিরা শারমিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলে ছিল।

শুনানিতে উঠে আসে, মনিরা শারমিন পূর্বে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন এবং বেতন-ভাতা গ্রহণ করেছেন। তিনি ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি থেকে অব্যাহতি নেন বলে জানা যায়।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর বা অব্যাহতির পর তিন বছর অতিক্রান্ত না হলে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা অর্জিত হয় না। এ বিধান বিবেচনায় নিয়ে তার প্রার্থিতা যাচাই করা হয়।

এরপর ইসি তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য নির্ধারিত সময় দেয় এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে তিনি কাগজপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App