×

জাতীয়

ময়মনসিংহে হামে আরো এক শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৫ পিএম

ময়মনসিংহে হামে আরো এক শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ মাস বয়সী শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। জানা যায়, শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় এবং ভর্তির চার দিন পর শিশুটি মৃত্যুবরণ করেন।  এ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে মোট ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন ২৭ জন রোগী ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে।ক

তিনি আরো বলেন, গত ১৭ মার্চ থেকে মোট ভর্তি হয়েছে ৬৬৭ জন। হামের প্রকোপ দেখা দেওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ড চালু করে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ, ১৮ এপ্রিল শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। নিহত শিশুর বয়স ১০ মাস। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভার্চুয়াল কোর্টের প্রথম দিনেই নিষ্পত্তি ১৭৭ মামলা

ভার্চুয়াল কোর্টের প্রথম দিনেই নিষ্পত্তি ১৭৭ মামলা

জঙ্গল সলিমপুরে র‌্যাব হত্যা: শীর্ষ সন্ত্রাসী ‘নলা কাশেম’ গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরে র‌্যাব হত্যা: শীর্ষ সন্ত্রাসী ‘নলা কাশেম’ গ্রেপ্তার

বান্দরবানে এবার ৬ রাবার শ্রমিককে অপহরণ, ২০ লাখ মুক্তিপণ দাবি

বান্দরবানে এবার ৬ রাবার শ্রমিককে অপহরণ, ২০ লাখ মুক্তিপণ দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App