×

আবহাওয়া

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩২ পিএম

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ

ছবি : সংগৃহীত

রাজশাহী বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সঙ্গে খুলনা বিভাগের ১০ জেলাসহ দেশের মোট ২৭ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এতে বলা হয়েছে, রাজশাহী জেলায় তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। পাশাপাশি রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরো পড়ুন : মেঘলা আকাশেও ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

শনিবার (২৫ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (২৬ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (২৭ এপ্রিল) দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং দেশের তাপমাত্রা আরো কমে আসতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারত থেকে এলো আরো ৭ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরো ৭ হাজার টন ডিজেল

ভাটারায় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১৬

ভাটারায় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১৬

আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ভার্চুয়াল কোর্টের প্রথম দিনেই নিষ্পত্তি ১৭৭ মামলা

ভার্চুয়াল কোর্টের প্রথম দিনেই নিষ্পত্তি ১৭৭ মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App