×

রাজনীতি

বিরোধী জোটের সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম

বিরোধী জোটের সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা প্রকাশ

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, ১৩টি সংরক্ষিত নারী আসনের মধ্যে জামায়াতে ইসলামী পেয়েছে ৮টি মনোনয়ন, আর বাকি ৫টি আসনে শরিক দল এবং বিশেষ ক্যাটাগরি থেকে প্রার্থীদের মনোনীত করা হয়েছে।

জামায়াতের মনোনীত প্রার্থীরা হলেন, নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ এবং সামসুন নাহার।

এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিস সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম মনোনয়ন পেয়েছেন।

এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট মোট ৭৭টি আসনে জয় লাভ করে। সেই ফলাফলের ভিত্তিতে সংসদীয় বিধান অনুযায়ী জোটটি সংরক্ষিত নারী আসনে ১৩টি আসন পাওয়ার যোগ্যতা অর্জন করে।

অন্যদিকে, মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি আসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বন্ধুর কবর খুঁড়তে গিয়েই প্রাণ হারালেন আজীবন সঙ্গী

বন্ধুর কবর খুঁড়তে গিয়েই প্রাণ হারালেন আজীবন সঙ্গী

সংলাপের আগে পাকিস্তানে নামল ৬ মার্কিন সামরিক বিমান

সংলাপের আগে পাকিস্তানে নামল ৬ মার্কিন সামরিক বিমান

হেফাজত আমিরের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ

হেফাজত আমিরের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ

তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ, ফিরলেন তারকা ক্রিকেটার

তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ, ফিরলেন তারকা ক্রিকেটার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App