বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ পিএম
ছবি: সংগৃহীত
তুরস্কে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকার পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
বৈঠকের বিষয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বলেন, ‘আন্তালিয়া ডিপ্লোমাসি ফোরামের সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আমি আনন্দিত। আমরা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা করেছি এবং সংলাপ সহজতর করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকাসহ আঞ্চলিক ঘটনাবলী নিয়ে মতবিনিময় করেছি।’
আমি আমাদের এই ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক অব্যাহত রাখার প্রত্যাশা করছি।
