×

আন্তর্জাতিক

ইসলামাবাদকে ইরানের ধন্যবাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পিএম

ইসলামাবাদকে ইরানের ধন্যবাদ

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি নিশ্চিত করতে মধ্যস্থতায় কার্যকর ভূমিকা পালনে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান।

শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ‘যুদ্ধবিরতি নিশ্চিত করতে সহায়তাকারী মধ্যস্থতা প্রচেষ্টায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন ইরানের রাষ্ট্রপতি।’

তেহরানে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আলোচনার সময় মাসুদ পেজেশকিয়ান মধ্যস্থতা প্রক্রিয়ায় এবং যুদ্ধবিরতি সহজতর করতে সাহায্য করার জন্য তাকে ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তাদের “কার্যকর ভূমিকার” জন্য প্রশংসা করেছেন।

তিনি ইসলামাবাদে আলোচনা চলাকালীন ইরানি প্রতিনিধিদলকে আতিথেয়তা দেওয়ার জন্য পাকিস্তানকে ধন্যবাদও জানান।

তিনি আরো বলেন, ‘ইরান “এই অঞ্চলে অস্থিতিশীলতা চাইছে না” এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রসারিত করতে চায়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধে লেবানন 'ক্ষতিগ্রস্ত' হয়েছে: সিরিয়ার রাষ্ট্রপতি

যুদ্ধে লেবানন 'ক্ষতিগ্রস্ত' হয়েছে: সিরিয়ার রাষ্ট্রপতি

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করছে সরকার

শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করছে সরকার

ইসলামাবাদকে ইরানের ধন্যবাদ

ইসলামাবাদকে ইরানের ধন্যবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App