×

জাতীয়

৪ দিন মুলতবির পর সংসদ অধিবেশন শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৫ এএম

৪ দিন মুলতবির পর সংসদ অধিবেশন শুরু

ফাইল ছবি

চারদিনের মুলতবির পর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আবারও শুরু হয়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় এই অধিবেশনের ১৪তম দিনের কার্যক্রম শুরু হয়। 

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এদিনের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) স্পিকার চারদিনের জন্য সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

সেদিন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’সহ মোট ২৪টি বিল পাশ হয়।

সব মিলিয়ে চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাশ হয়েছে। অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাশের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে চারটি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচিত অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল

আলোচিত অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ অভিযানে আটক ১২

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ অভিযানে আটক ১২

ময়মনসিংহে হাম উপসর্গে নতুন ভর্তি  আরো ২৫ শিশু

ময়মনসিংহে হাম উপসর্গে নতুন ভর্তি আরো ২৫ শিশু

‘অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে’

ডা. জাহেদ ‘অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App