ময়মনসিংহে হাম উপসর্গে নতুন ভর্তি আরো ২৫ শিশু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৬ পিএম
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ২৫ জন শিশু ভর্তি হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার মধ্যে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে।
গত ১৭ মার্চ থেকে বুধবার সকাল পর্যন্ত মোট ৪৮২ শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৩৮১ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ১৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১১ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা জরুরি। পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা প্রয়োজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।
