×

জাতীয়

দেশে পৌঁছেছে বাহরাইন হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৩ এএম

দেশে পৌঁছেছে বাহরাইন হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মরদেহটি গ্রহণ করেন। এরপর তিনি তা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।খে দিন 

বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটের সামনে গিরিশ চন্দ্রের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়। এ সময় সৎকার ও আনুষঙ্গিক খরচের জন্য নিহতের পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা তুলে দেন মন্ত্রী।

এ ছাড়া যথাযথ ওয়ারিশনামা জমা দেওয়ার পর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে পরিবারকে আরো ৩ লাখ টাকা দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

নিহত গিরিশ চন্দ্র সূত্রধর দীর্ঘ ১০ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। প্রবাসে কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখলেও সাম্প্রতিক সংঘাতের মধ্যে প্রাণ হারান তিনি। তার মৃত্যুতে স্ত্রী ও তিন সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাহরাইনের সাম্প্রতিক পরিস্থিতিতে এখন পর্যন্ত ৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে গিরিশ চন্দ্রসহ ৫ জনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। বাকি মরদেহ দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

তিনি আরো বলেন, প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশ যাওয়ার আগে বিএমইটি নিবন্ধন সম্পন্ন করা জরুরি। সঠিক প্রক্রিয়ায় বিদেশ গেলে বিপদের সময় সরকারি আইনি ও আর্থিক সহায়তা পাওয়া সহজ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচিত অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল

আলোচিত অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ অভিযানে আটক ১২

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ অভিযানে আটক ১২

ময়মনসিংহে হাম উপসর্গে নতুন ভর্তি  আরো ২৫ শিশু

ময়মনসিংহে হাম উপসর্গে নতুন ভর্তি আরো ২৫ শিশু

‘অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে’

ডা. জাহেদ ‘অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App