×

জাতীয়

বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:০০ এএম

বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন

ছবি: সংগৃহীত

আগামী ১৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী হতে চান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে বর্তমানে তিনি কারাগারে থাকলেও সেখান থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ। এ লক্ষ্যে নির্বাচনী ফরমে ব্যারিস্টার সুমনের স্বাক্ষরের অনুমতি চেয়ে গতকাল (১২ এপ্রিল) ঢাকার জেলা প্রশাসক বরাবর একটি আবেদন দাখিল করা হয়েছে।

এ বিষয়ে লিটন আহমেদ বলেন, ‘বার কাউন্সিল নির্বাচনে সুমন অংশ নিতে চান। নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ১৬ এপ্রিল শেষ হচ্ছে। প্রার্থী হতে হলে নির্বাচনের ফরমে সুমনের স্বাক্ষর প্রয়োজন। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে গতকাল ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদনটি দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত ১টা ২০ মিনিটে মিরপুর-৬ এলাকা থেকে গ্রেপ্তার হন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গ্রেপ্তারের পর তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App