×

জাতীয়

বন সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে সহযোগিতা চান পরিবেশমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম

বন সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে সহযোগিতা চান পরিবেশমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বন সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের অভিযোজন মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

রবিবার (১২ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে পরিবেশমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও বায়ু দূষণ রোধে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময়  প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বন সংরক্ষণ ও বন্যপ্রাণী পাচার রোধে সহযোগিতা বাড়ানোর কথাও তুলে ধরেন।

উভয় পক্ষ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ অর্থনীতি গড়ে তুলতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ

প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ

হাতি নেই, আছে ২০০ বছরের 'হাতির কড়াই'

হাতি নেই, আছে ২০০ বছরের 'হাতির কড়াই'

মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড

মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড

হাসপাতালের খাবার মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালের খাবার মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App