×

জাতীয়

বাংলাদেশসহ ১৭ দেশে ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০২:০৭ পিএম

বাংলাদেশসহ ১৭ দেশে ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া বাংলাদেশসহ ১৭টি দেশে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে।

শনিবার (১১ এপ্রিল) থেকে সীমিত পরিসরে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এয়ার অ্যারাবিয়ার তথ্য অনুযায়ী, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে শারজাহ, আবুধাবি এবং রাস আল খাইমাহ থেকে মোট ৪৯টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হবে। পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে এই কার্যক্রম পুনরায় চালু করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সাম্প্রতিক সময়ে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটে। সেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারো আন্তর্জাতিক রুটে ফিরতে শুরু করেছে সংস্থাটি। তালিকাভুক্ত গন্তব্যগুলোর মধ্যে মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ রয়েছে, যার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত।

যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনাও দিয়েছে এয়ার অ্যারাবিয়া। সংস্থাটি জানিয়েছে, যেসব যাত্রীর ফ্লাইট পূর্বে বাতিল হয়েছে তারা পুনরায় বুকিংয়ের সুযোগ পাবেন। তবে এই সুবিধা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য, যারা আগে টিকিটের তারিখ পরিবর্তন বা অর্থ ফেরতের সুবিধা গ্রহণ করেননি।

এছাড়া ক্ষতিগ্রস্ত যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জানানো হবে বলেও জানিয়েছে এয়ার অ্যারাবিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিল

আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিল

‘সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তেলের ওপর ভাসছে দেশ’

জামায়াত আমির ‘সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তেলের ওপর ভাসছে দেশ’

যে রোগে আজীবন চিকিৎসা নিতে হয়

১১ এপ্রিল বিশ্ব পারকিনসন্স দিবস যে রোগে আজীবন চিকিৎসা নিতে হয়

হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ইসরায়েলের অস্বীকৃতি

হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ইসরায়েলের অস্বীকৃতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App