×

জাতীয়

হিলিতে সরকারি দামেও মিলছে না এলপিজি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:১২ পিএম

হিলিতে সরকারি দামেও মিলছে না এলপিজি

ছবি: সংগৃহীত

সরকার নতুন করে এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করলেও দিনাজপুরের হিলিতে সেই মূল্য কার্যকর হয়নি। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা, ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালকেরা।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সরকার প্রতি সিলিন্ডারে ৩৮৭ টাকা বাড়িয়ে নতুন দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করে, যা সেদিন সন্ধ্যা থেকেই কার্যকর হওয়ার কথা। কিন্তু বাস্তবে হিলির অধিকাংশ দোকানে এই দামে গ্যাস পাওয়া যাচ্ছে না। কোম্পানি ভেদে প্রতি সিলিন্ডার ১ হাজার ৯০০ থেকে ১ হাজার ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে প্রতি সিলিন্ডারের দাম ছিল প্রায় ১ হাজার ৫০০ টাকা। নতুন করে দাম বাড়ার পাশাপাশি স্থানীয়ভাবে আরও বেশি দামে বিক্রি হওয়ায় চাপ বেড়েছে ব্যবহারকারীদের ওপর।

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে পরিবহন খাতেও। হিলি-বিরামপুর রুটে সিএনজিচালিত যানবাহনের সংখ্যা কমে গেছে। আগে যেখানে প্রায় ২৫টি সিএনজি চলাচল করত, এখন তা কমে দাঁড়িয়েছে ১০ থেকে ১৫টিতে।

সিএনজিচালক আলতাফ হোসেন বলেন, যাত্রী কম থাকায় এমনিতেই আয় কম ছিল, তার ওপর গ্যাসের দাম বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আগে ১ হাজার ৫০০ টাকায় সিলিন্ডার পাওয়া গেলেও এখন তা কিনতে হচ্ছে প্রায় ১ হাজার ৯০০ টাকায়, যা বড় ধরনের চাপ তৈরি করছে।

আরেক চালক খলিলুর রহমান জানান, বর্তমান দামে গ্যাস কিনে গাড়ি চালানো আর লাভজনক থাকছে না। এতে অনেকেই গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জেলেদের চাল কম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

জেলেদের চাল কম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

ফলন ভালো ক্রেতা নেই, হতাশায় মাশরুম চাষীরা

ফলন ভালো ক্রেতা নেই, হতাশায় মাশরুম চাষীরা

ইয়াবা বেচে কোটিপতি, সেই রূপমের ৭ বছর কারাদণ্ড

ইয়াবা বেচে কোটিপতি, সেই রূপমের ৭ বছর কারাদণ্ড

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App