×

রাজশাহী

অর্থসংকটে জবিতে ভর্তি অনিশ্চিত, মেধাবীর স্বপ্ন বাঁচালেন এমপি

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পিএম

অর্থসংকটে জবিতে ভর্তি অনিশ্চিত, মেধাবীর স্বপ্ন বাঁচালেন এমপি

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া গ্রামের মেধাবী শিক্ষার্থী সূচনা রানী ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে আর্থিক সংকটের কারণে তাঁর উচ্চশিক্ষার পথ অনিশ্চয়তার মুখে পড়েছে।

পারিবারিক অসচ্ছলতার কারণে ভর্তি, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সূচনা ও তাঁর পরিবার।

এদিকে, বিষয়টি জানাজানি হলে ‘আলোক যাত্রা’ সংগঠনের মাধ্যমে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়। 

সংগঠনটির সঙ্গে যুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক এস. এইচ. সোহান ও নিসাত তাসনিম এবং আহ্বায়ক সদস্য রাহাত মাহফুজসহ রায়গঞ্জ-তাড়াশ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে সক্রিয় ভূমিকা পালন করেন।

এর পরিপ্রেক্ষিতে গত শনিবার সূচনার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে আর্থিক সহায়তা প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক। এ সময় তিনি ভবিষ্যতেও সূচনার পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয়দের মতে, মেধাবী এই শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের আরও এগিয়ে আসা প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রা‌কে বা‌সের ধাক্কা, নিহত ২

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রা‌কে বা‌সের ধাক্কা, নিহত ২

‘মঙ্গলবারের মধ্যে হরমুজ না খুললে ইরান শেষ’

‘মঙ্গলবারের মধ্যে হরমুজ না খুললে ইরান শেষ’

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির নির্দেশ

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির নির্দেশ

১৯ বছর আগের হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৯ বছর আগের হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App