×

জাতীয়

এক লাখ জনশক্তি জাপান পাঠাতে চায় সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম

এক লাখ জনশক্তি জাপান পাঠাতে চায় সরকার

ছবি: সংগৃহীত

২০২৫ সালে ১১ লক্ষ ৩২ হাজার ৫১৯ জন কর্মী বিদেশে কর্মসংস্থান হয়েছে। যার মধ্যে ৬২ হাজার ৩৫২ জন নারী কর্মী রয়েছে। অপরদিকে চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে এক লাখ কর্মীকে জাপান পাঠাতে ‘জাপান সেল’ নামে আলাদা সেল গঠন করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব তথ্য জানান।   

সংসদের নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অষ্টম দিন সভাপতিত্ব করেন স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।  

মন্ত্রী বলেন, ‘বিদেশে কর্মী প্রেরণ একটি চলমান প্রক্রিয়া সরকার বৈদেশিক কর্মসংস্থান খাতের গুরুত্ব বিবেচনা করে নির্বাচনি ইশতেহারে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছেন। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করছে। ইতোমধ্যে ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে শ্রমবাজার সম্প্রসারণ ও জনশক্তি রফতানি বৃদ্ধির লক্ষ্যে সরকার পদক্ষেপ নিয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ বা সংকুচিত শ্রমবাজার যেমন— মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে কর্মী প্রেরণের লক্ষ্যে দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার সৌদি আরব, কুয়েত, কাতার, রোমানিয়া, সিসেলস, পর্তুগাল, রাশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করা হচ্ছে। বাংলাদেশ হতে কর্মী প্রেরণের বিষয়ে ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক বা চুক্তি সই হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ও ইন্টারন্যাশনাল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজশন, জাপানের (আইএম জাপান) মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় জাপানে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে বিনা অভিবাসন ব্যয়ে কর্মী প্রেরণ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জাপানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে এক লাখ কর্মী প্রেরণের লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে এবং অধিকহারে কর্মী প্রেরণের লক্ষ্যে এই মন্ত্রণালয়ে ‘জাপান সেল’ নামে আলাদা সেল গঠন করা হয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী পুনঃপ্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে ফেরত আসা কর্মীদের পুনরায় বিদেশে প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পূর্ববর্তী শিক্ষা কাজের স্বীকৃতি এবং তার সনদ প্রদান করা হচ্ছে ফলে বিদেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এক লাখ ড্রাইভার তৈরির জন্য সরকার ‘দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে যা সফলভাবে চলমান রয়েছে। কম্বোডিয়ার সঙ্গে রেকর্ড অব ডিসিশন, জাপানের সঙ্গে স্পেশালাইজ স্কিলড ওয়ার্কার প্রেরণের জন্য মেমোরেন্ডাম অব কো-অপরামেণ এবং সিসেলসের সঙ্গে এগ্রিমেন্ট অন লেবার কো-অপারেশন স্বাক্ষরিত হয়েছে। জাপান স্পেশালাইজড স্কিলড ওয়ার্কার সেন্ডিং এর ক্ষেত্রে বাংলাদেশ নবম দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।’ 

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিজি, মালয়েশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে নিয়মিতভাবে স্বল্প খরচ বা বিনা খরচে কর্মী প্রেরণ করা হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ৬টি ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজিতে (আইএমটি) ৫৫টি ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা হচ্ছে। এসব দক্ষ জনবলের দেশ এবং বিদেশে কর্মসংস্থান হচ্ছে।’

মন্ত্রী আরও বলেন, ‘বিদেশ গমনেচ্ছু কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শিক্ষার গুরুত্ব বিবেচনায় বিএমইটির আওতায় ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (ডিটিটিআই) ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিলস কেয়ারের কার্যক্রম চালু করা হয়েছে। বর্তমানে দক্ষ জনশক্তি সৃষ্টির পাশাপাশি বিদেশ গমনেচ্ছু কর্মীদের গন্তব্য দেশের ভাষাগত সমস্যা দূরীকরণে জাপানিজ, কোরিয়ান, ইংরেজি, চাইনিজ (ক্যান্টনিজ) ও (ম্যান্ডারিন), আরবি, ইতালিয়ান, জার্মান ইত্যাদি ভাষার নেটিভ স্পিকার নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিএমইটি ও সৌদি আরবস্থ কোম্পানি তাকমলের (টিএকেএএমওএল) মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম এর আওতায় ২৯টি প্রতিষ্ঠানে বর্তমানে ৭৯টি অকুপেশনে স্কিল টেস্ট পরিচালনা করা হচ্ছে। স্কিল টেস্টে পাস করে প্রাপ্ত সনদ নিয়ে সৌদি আরবে গমন করছে। ২০২৫ সালে ১১ লক্ষ ৩২ হাজার ৫১৯ জন কর্মী বিদেশে কর্মসংস্থান হয়েছে। যার মধ্যে ৬২ হাজার ৩৫২ জন নারী কর্মী রয়েছে।’

বর্তমান সরকারের সময়ে প্রবাস খাত বিশেষভাবে গুরুত্বপূর্ণ করা হয়েছে জানিয়ে মন্ত্রী জানান, এ লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়নে সরকার কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রা‌কে বা‌সের ধাক্কা, নিহত ২

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রা‌কে বা‌সের ধাক্কা, নিহত ২

‘মঙ্গলবারের মধ্যে হরমুজ না খুললে ইরান শেষ’

‘মঙ্গলবারের মধ্যে হরমুজ না খুললে ইরান শেষ’

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির নির্দেশ

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির নির্দেশ

১৯ বছর আগের হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৯ বছর আগের হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App