মার্চে মূল্যস্ফীতি ৮.৭১ শতাংশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি: প্রতীকি
দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। ২০২৬ সালের মার্চ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৭১ শতাংশে— যা আগের মাস ফেব্রুয়ারিতে ছিল ৯.১৩ শতাংশ।
আর গত বছরের একই সময়ে, অর্থাৎ ২০২৫ সালের মার্চে মূল্যস্ফীতির হার ছিল ৯.৩৫ শতাংশ।
রবিবার (৫ এপ্রিল) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, মার্চ মাসে মূল্যস্ফীতি কমার পেছনে প্রধান ভূমিকা রেখেছে খাদ্যপণ্যের দাম কমা। এ সময় খাদ্য মূল্যস্ফীতি কমে ৮.২৪ শতাংশে নেমে এসেছে— যা ফেব্রুয়ারিতে ছিল ৯.৩০ শতাংশ। তবে আগের বছরের মার্চে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮.৯৩ শতাংশ।
অপরদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য বেড়ে মার্চে দাঁড়িয়েছে ৯.০৯ শতাংশে— যা ফেব্রুয়ারিতে ছিল ৯.০১ শতাংশ। তবে ২০২৫ সালের মার্চে এই খাতে মূল্যস্ফীতি ছিল আরও বেশি, ৯.৭০ শতাংশ।
