×

জাতীয়

কলেজ শিক্ষকদের ছুটি নিয়ে সরকারের নতুন উদ্যোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১১:০৯ পিএম

কলেজ শিক্ষকদের ছুটি নিয়ে সরকারের নতুন উদ্যোগ

ছবি: সংগৃহীত

সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্য ও অন্য শিক্ষকদের চাকরি নন-ভ্যাকেশন বিভাগ হিসেবে ঘোষণা করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রথাগত দীর্ঘ ছুটির পরিবর্তে এখন থেকে শিক্ষকরা নন-ভ্যাকেশন বা কম ভ্যাকেশন ক্যাটাগরিতে কাজ করবেন। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামতের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিনের সই করা এক স্মারক থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, সরকারি কলেজের শিক্ষকরা বর্তমানে ভ্যাকেশন বিভাগের সুবিধা ভোগ করলেও এ সংজ্ঞা পর্যালোচনা করে সংশোধনের বিষয়ে আগে থেকেই আলোচনা চলছিল। অর্থ মন্ত্রণালয়ের এক স্মারকে এ সংজ্ঞা পুনর্বিবেচনার কথা উল্লেখ করা হয় এবং সে অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়।

তবে ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী অবকাশ বিভাগের কর্মচারীদের ছুটির বিষয়ে সুস্পষ্ট বিধান থাকায় এ বিধি সংশোধনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বলেও স্মারকে উল্লেখ করা হয়েছে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষাখাতকে সরাসরি নন-ভ্যাকেশন বিভাগ ঘোষণা করা যথাযথ হবে না বলে মত দেয়।

তবে একই সঙ্গে বিসিএস (সাধারণ শিক্ষা) ও কারিগরি শিক্ষা ক্যাডারের সদস্যসহ অন্য শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি, গড় বেতনে অর্জিত ছুটিসহ অন্য সুবিধাগুলোর বিষয়টি বিবেচনায় রেখে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়।

পরবর্তীতে বিষয়টি নিয়ে জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর মতামত চাওয়া হলে কমিশন জানায়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্য ও অন্য শিক্ষকদের নন-ভ্যাকেশন বিভাগের আওতায় আনার বিষয়ে ২০১৩ সালের বেতন ও চাকরি কমিশনের সুপারিশ বাস্তবসম্মত ও যথাযথ। 

স্মারকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পাঠানো যৌক্তিকতা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও জাতীয় বেতন কমিশনের মতামতের ভিত্তিতে সরকারি কলেজ শিক্ষকদের নন-ভ্যাকেশন বিভাগ ঘোষণা করার লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য অর্থ বিভাগকে অনুরোধও জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধ চলতে থাকলে ৮০০ কোটি মানুষকে ভুগতে হবে

তুরস্কের গোয়েন্দা প্রধান ইরান যুদ্ধ চলতে থাকলে ৮০০ কোটি মানুষকে ভুগতে হবে

অন্তর্বর্তী সরকারের বিতর্কিত তিন রাষ্ট্রদূত নিয়োগ প্রক্রিয়া স্থগিত

অন্তর্বর্তী সরকারের বিতর্কিত তিন রাষ্ট্রদূত নিয়োগ প্রক্রিয়া স্থগিত

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

প্রয়াত আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি

মানিকগঞ্জ প্রয়াত আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App