×

সারাদেশ

মানিকগঞ্জ

প্রয়াত আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১১:৩৬ পিএম

প্রয়াত আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রয়াত সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুল মজিদ ফটোর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। 

রোববার (২৯ মার্চ) ভোরে পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় ওই বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ফটোর ছোট ভাই ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা এবং মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। 

মানিকগঞ্জ সদর থানা সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে জানালার গ্রিল কেটে ৬/৭ জন ডাকাত প্রয়াত আওয়ামী লীগ নেতার ছোট ভাই আব্দুল হামিদের ফ্ল্যাটে প্রবেশ করে এবং পিস্তল ঠেকিয়ে স্বামী-স্ত্রীকে বেঁধে ফেলে। ডাকাতরা লোহার রড দিয়ে আব্দুল হামিদের মাথায় আঘাতও করে। পরে তারা সোয়া ভরি স্বর্ণসহ নগদ এক লাখ ১৩ হাজার টাকা এবং দুটি স্মার্টফোন নিয়ে চলে যায়।

পরে ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি ইকরাম হোসেন জানান, ডাকাতির খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে. এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

অর্থ উপদেষ্টা কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App