×

জাতীয়

প্রশাসনে সচিব পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১০:৫৫ পিএম

প্রশাসনে সচিব পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল

ছবি: সংগৃহীত

সরকার দুই মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে। এছাড়া আরো দুই সচিবকে প্রত্যাহার করা হয়েছে এবং একজন সচিবের প্রত্যাহার আদেশ বাতিল করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) এ বিষয়ে পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

অন্যদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন কানিজ মওলা। কানিজ মওলা সংসদ সচিবালয়ের সচিবের দায়িত্বে ছিলেন। গত ২৫ মার্চ তাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব হিসেবে বদলি করা হয়েছিল।

অন্যদিকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। 

এ ছাড়া গত ২৫ মার্চ বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল। আজ (২৯ মার্চ) সেই প্রজ্ঞাপনটি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

গত ২৫ মার্চ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

অর্থ উপদেষ্টা কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App