×

জাতীয়

গণহত্যা ও স্বাধীনতা দিবস

সব মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:৩৮ পিএম

সব মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ

ছবি: সংগৃহীত

গণহত্যা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেশের সব মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনসহ বিভিন্ন ধরণের প্রতিযোগিতা।

সম্প্রতি অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) ও প্রতিকল্প কর্মকর্তা এবং সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ শুকুর আলম মজুমদারের সই করা এক স্মারকে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সুবিধাজনক সময়ে মাদ্রাসাগুলোতে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা আয়োজন করতে হবে।

এছাড়া ২৬ মার্চ সকাল ৮টায় অথবা সুবিধাজনক সময়ে পতাকা বিধি অনুযায়ী সব সরকারি ও বেসরকারি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন এবং একইসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করতে বলা হয়েছে। 

রচনা প্রতিযোগিতা, হামদ ও নাত, কুরআন তেলাওয়াত প্রতিযোগিতারও আয়োজন করতে হবে। পাশাপাশি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা আয়োজনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুমিল্লায় কুস্তি খেলার সময় একজনের মৃত্যু

কুমিল্লায় কুস্তি খেলার সময় একজনের মৃত্যু

চাঁদাবাজির অভিযোগে ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগে ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার

জুনের মধ্যেই আইএমএফের অর্থ পেতে পারে বাংলাদেশ

অর্থমন্ত্রী জুনের মধ্যেই আইএমএফের অর্থ পেতে পারে বাংলাদেশ

ফরিদপুরে দেহব্যবসা এখন আবাসিক হোটেলে!

ফরিদপুরে দেহব্যবসা এখন আবাসিক হোটেলে!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App