×

বলিউড

যে সিনেমার ব্যর্থতা কাঁদিয়েছিল আমির খানকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০২:১৩ পিএম

যে সিনেমার ব্যর্থতা কাঁদিয়েছিল আমির খানকে

আমির খান। ছবি : সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের ক্যারিয়ারে সাফল্যের ঝুলি ভরপুর। ‘থ্রি ইডিয়টস’ থেকে পিকে, একের পর এক সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। তবে ব্যতিক্রম হয়ে দাঁড়ায় লাল সিং চাড্ডা, যার ব্যর্থতা ভীষণভাবে নাড়িয়ে দেয় অভিনেতাকে।

হলিউডের জনপ্রিয় ছবি ফরেস্ট গাম্প এর গল্প অবলম্বনে নির্মিত হয় ‘লাল সিং চাড্ডা’। সিনেমাটির স্বত্ব কেনার জন্য একটি সংস্থা আমির খানকে প্রায় ১৮০ কোটি টাকা সহায়তা দেয়। আমিরের বিশ্বাস ছিল, সহজেই ছবিটি ৩০০ কোটির ব্যবসা করবে। কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা, প্রত্যাশা পূরণ তো দূরের কথা, সিনেমাটি বক্স অফিসে বড় ধরনের ব্যর্থতার মুখে পড়ে।

২০২২ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় তিন বছর। মুক্তির আগে ব্যাপক আশা থাকলেও দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করতে পারেনি ছবিটি। ফলে সমালোচনার মুখে পড়েন আমির খান।

আরো পড়ুন : পর্দার আড়ালে কারিশমা-রাভিনার নীরব ‘স্টাইল যুদ্ধ’

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এই ব্যর্থতা তাকে গভীরভাবে আঘাত করেছিল। সারাদিন এ নিয়ে ভাবতে ভাবতে তার চোখে পানি চলে আসত, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। নিজের কথায়, অতিরিক্ত আত্মবিশ্বাসই ছিল তার সবচেয়ে বড় ভুল। তিনি ভেবেছিলেন, বড় বাজেট মানেই বড় সাফল্য কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন।

এই ব্যর্থতার পর চার বছর ধরে নতুন কোনো সিনেমায় অভিনয় করেননি আমির খান। এমনকি একসময় অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন। যদিও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। তবে কবে আবার বড় পর্দায় ফিরবেন, তা নিয়ে এখনো অনিশ্চয়তায় রয়েছেন তিনি।

বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ছেলে জুনেইদের ‘এক দিন’ সিনেমার কাজ নিয়ে। তবুও ‘লাল সিং চাড্ডা’ এর ব্যর্থতার স্মৃতি এখনো তাকে তাড়া করে ফেরে। সেই কঠিন সময়ে তার পরিবার—মা, দুই বোন, সন্তানরা এবং সাবেক স্ত্রী—তাকে মানসিকভাবে ভরসা দিয়েছেন। তাদের সহযোগিতাতেই তিনি ধীরে ধীরে সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছেন বলে জানান আমির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝিকরগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ

পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ

আত্রাই প্রেসক্লাবের উদ্যোগে এমপি রেজাউল ইসলাকে সংবর্ধনা

আত্রাই প্রেসক্লাবের উদ্যোগে এমপি রেজাউল ইসলাকে সংবর্ধনা

প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল

প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App