×

চট্টগ্রাম

চাঁদাবাজির অভিযোগে ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী থেকে

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০২:৪৮ পিএম

চাঁদাবাজির অভিযোগে ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার

ছবি: কাগজ প্রতিবেদক

ফেনীতে মাটি ব্যবসাকে কেন্দ্র করে দলীয় নেতার কাছে চাঁদা দাবির অভিযোগে ফেনী সরকারি কলেজ ছাত্রদল সভাপতি নোমানুল হক নোমান (২৭) কে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।  

২৪ মার্চ, মঙ্গলবার রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম। সে জেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুরের নুরুল হকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের সকল পদ থেকে নোমানুল হক নোমানকে বহিষ্কার করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও নাছির উদ্দিন পাটোয়ারি। একই সাথে বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান ভুঞাকে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।

প্রসঙ্গত, জেলার পাঁচগাছিয়ার মাটি ব্যবসায় জড়িত নাসির মেমোরিয়াল কলেজ ছাত্রদলের  যুগ্ম সাধারন সম্পাদক ইফতেখার ইফতুর কাছে সম্প্রতি চাঁদা দাবি করে  ফেনী সরকারি কলেজ ছাত্রদল সভাপতি নোমানুল হক নোমান। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ফেসবুকে ভাইরাল হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির রংপুর জেলা নেতৃত্বে সাজ্জাদ, রিপন

হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির রংপুর জেলা নেতৃত্বে সাজ্জাদ, রিপন

এআইয়ের সম্পর্কে ভাঙছে সংসার

এআইয়ের সম্পর্কে ভাঙছে সংসার

ইরাকি তেল নিয়ে হরমুজ পার হলো চীনা জাহাজ

ইরাকি তেল নিয়ে হরমুজ পার হলো চীনা জাহাজ

যুদ্ধের মাঝেও জেট ফুয়েল সরবরাহে শঙ্কা নেই: ইইউ

যুদ্ধের মাঝেও জেট ফুয়েল সরবরাহে শঙ্কা নেই: ইইউ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App