×

জাতীয়

সরকারকে আসিফ নজরুলের ধন্যবাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৮:২৮ পিএম

সরকারকে আসিফ নজরুলের ধন্যবাদ

ছবি: সংগৃহীত

‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ সরকারি দল গ্রহণ করবে’- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন বক্তব্যের পর বিএনপি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৫টা ৪৮ মিনিটে নিজের ফেসবুক পেজে সরকারকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন তিনি।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আজ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকার। ধন্যবাদ বিএনপি সরকারকে।’

এর আগে মঙ্গলবার সকালে সংসদে বিশেষ কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অধ্যাদেশগুলোর বিষয়ে ফয়সালা করতেই সংসদের বিশেষ কমিটির বৈঠক আজ। বৈঠকে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে।’

আরো পড়ুন: জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের সঙ্গে একমত সংসদীয় কমিটি

তিনি বলেন, ‘জনপ্রত্যাশা অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোকে তারা ধারণ করবেন। কিছু অধ্যাদেশ আছে, যেখানে জুলাই যোদ্ধাদের যে-ই নামে অভিহিত করা হয়েছে এবং গণ-অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন ও অংশগ্রহণ করেছেন, তাদের ইনডেমনিটি দেওয়ার বিষয় আছে, সেগুলোকে তারা গ্রহণ করবেন। আরও কিছু বিষয়ে আছে। যেমন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল তাদের নেতাদের নামে, বিভিন্ন নামে, সেগুলো বিলুপ্ত করা হয়েছে, এগুলোকে তারা গ্রহণ করবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আরও অনেক অধ্যাদেশ রয়েছে। সেগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করে কোনটা কীভাবে গ্রহণ করা যায়, কোনটা সংশোধনীসহ গ্রহণ করা যায়, আবার কোনটায় পরে আরও সংশোধনী আনতে হবে, সেটা সেভাবেই ফয়সালা করতে হবে। এসব ৩০ দিনের মধ্যে ফয়সালা করার বাধ্যবাধকতা আছে। প্রথম অধিবেশন ১২ মার্চ বসেছিল।’

তিনি আরও বলেন, ‘পরবর্তী অর্ধবেশন ২৯ মার্চ। এর মধ্যে ১৫ দিনের মতো সময় অতিবাহিত হয়ে যাবে। বাকি ১৫ দিনের মধ্যে যা করা যায়, তার ব্যবস্থা করবেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প একনেক সভায় অনুমোদন

৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প একনেক সভায় অনুমোদন

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেলেন শান্ত-রানা-তাসকিনরা

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেলেন শান্ত-রানা-তাসকিনরা

কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরো  তিন শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App