×

চট্টগ্রাম

কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৩:৩০ পিএম

কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ মাস বয়সী আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে এবং জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।

বুধবার  (১৩ মে) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মিয়া মনজুর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ মাস বয়সী মোহাম্মদ রাব্বি আহমেদ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গুরগাঁও এলাকার কাউসার আহমেদের ছেলে। গত ৯ মে হামের উপসর্গ নিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের হাম আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। আজ ভোর ৪টার দিকে শিশুটি মারা যায়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন কুমিল্লায় এবং বাকি তিনজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ২৭ জন। পরীক্ষার মাধ্যমে নতুন করে দুই শিশুর শরীরে হাম নিশ্চিত করা হয়েছে। সুস্থ হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২৯ শিশু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরণখোলায় জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি মেলা

শরণখোলায় জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি মেলা

জাবিতে জঙ্গলে নিয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

জাবিতে জঙ্গলে নিয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

কুরবানির জন্য প্রস্তুত ৩ লক্ষ পশু

নীলফামারী কুরবানির জন্য প্রস্তুত ৩ লক্ষ পশু

সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের ‘অসৌজন্যমূলক আচরণ’, প্রেস ব্রিফিং বর্জন

সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের ‘অসৌজন্যমূলক আচরণ’, প্রেস ব্রিফিং বর্জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App