×

খেলা

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেলেন শান্ত-রানা-তাসকিনরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৩:৫৮ পিএম

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেলেন শান্ত-রানা-তাসকিনরা

ছবি : সংগৃহীত

মঙ্গলবার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১০৪ রানের জয় তুলে নেয় টাইগাররা। এই জয়ের পর আইসিসি র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের।

চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটি বাংলাদেশের প্রথম জয়। ম্যাচে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে তিনি করেন নিজের নবম টেস্ট সেঞ্চুরি, আর দ্বিতীয় ইনিংসে খেলেন গুরুত্বপূর্ণ ৮৭ রানের ইনিংস। দুর্দান্ত এই পারফরম্যান্সে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা যৌথ ২৩তম স্থানে উঠে এসেছেন তিনি।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে ভালো খেলে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মুশফিকুর রহিম ও মমিনুল হকও। মুশফিক দুই ধাপ এগিয়ে ২৬তম এবং মমিনুল ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম স্থানে উঠেছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়েও এগিয়েছেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। দুই ইনিংসেই দুটি করে উইকেট নেওয়া তাইজুল ইসলাম তিন ধাপ এগিয়ে ১৩তম স্থানে পৌঁছেছেন। দীর্ঘ বিরতির পর টেস্টে ফিরে চার উইকেট নিয়ে তাসকিন আহমেদ উঠে এসেছেন ৪৮তম স্থানে।

অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া নাহিদ রানা পাঁচ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে জায়গা করে নিয়েছেন।

পাকিস্তানের পক্ষে কিছুটা স্বস্তির খবরও আছে। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া পেসার মোহাম্মদ আব্বাস আবারও বোলারদের র‍্যাঙ্কিংয়ের ২৮তম স্থানে ফিরেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোরবানির পশুর চামড়ার নতুন দর ঘোষণা

কোরবানির পশুর চামড়ার নতুন দর ঘোষণা

একসময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো

তথ্যমন্ত্রী একসময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো

ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

শরণখোলায় জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি মেলা

শরণখোলায় জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি মেলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App