×

জাতীয়

চোর সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে একজন নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৬:০৩ পিএম

চোর সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে একজন নিহত

ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছা উপজেলায় চোর সন্দেহে আলমগীর (৪০) নামে এক ব্যক্তি সংঘবদ্ধ পিটুনিতে নিহত হয়েছেন। 

রোববার (২২ মার্চ) ভোরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আলমগীর চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২১ মার্চ) দুপুরে চৌগাছা উপজেলার মাশিলা লক্ষ্মণপুর বিজিবি ক্যাম্পের পাশে স্থানীয় লোকজন চোর সন্দেহে আলমগীরকে ধরে সংঘবদ্ধভাবে পিটুনি দেয়।

পরে কিছু লোক তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যান আলমগীর।

চৌগাছা থানার সেকেন্ড অফিসার অভিজিৎ বলেছেন, এই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি এবং কাউকে আটকও করা যায়নি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দায়ীরা কি পার পেয়ে যাবে?

হামে শিশুমৃত্যু দায়ীরা কি পার পেয়ে যাবে?

প্রতিমন্ত্রী করলেন বরখাস্ত, প্রধান নির্বাহী দিলেন যোগদানের আদেশ

সড়কে ধস প্রতিমন্ত্রী করলেন বরখাস্ত, প্রধান নির্বাহী দিলেন যোগদানের আদেশ

জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন আকতার হাবিব

জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন আকতার হাবিব

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App