×

জাতীয়

ডিএমপি

ঢাকায় ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১২:৪১ পিএম

ঢাকায় ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংস্থাটি জানিয়েছে, ঈদের দিন বড় ধরনের কোনো অপরাধমূলক ঘটনার খবর পাওয়া যায়নি।

রোববার (২২ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, রমজান মাসজুড়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করেছেন, যার ইতিবাচক ফল পাওয়া গেছে ঈদের দিনেও। তিনি আরও বলেন, যেকোনো অপরাধ কঠোরভাবে দমন করা হবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

ডিএমপি কমিশনার জানান, ঈদের দিন সকালে মুসল্লিরা নামাজ আদায়ের মধ্য দিয়ে উৎসব শুরু করেন। পরে দুপুরের পর রাজধানীর বিভিন্ন বিনোদনকেন্দ্র, চিড়িয়াখানা, হাতিরঝিল ও পার্কগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সর্বত্রই ছিল উৎসবমুখর পরিবেশ।

নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, রমজানের শুরু থেকেই রাজধানীতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এবং মাঠপর্যায়ে সক্রিয় থেকে দায়িত্ব পালন করেছেন। ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ ঢাকার বাইরে যাওয়ায় অনেক এলাকা ফাঁকা হয়ে পড়ে, এ কারণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত আগামী এক সপ্তাহ প্রায় ২০০টির বেশি ফুট-পেট্রোল দায়িত্ব পালন করছে। পাশাপাশি ২৫০টি গাড়ি পেট্রোল, ৭০টির বেশি ফুট-পেট্রোল ও ৭০টির বেশি চেকপোস্ট সক্রিয় রয়েছে।

ঢাকাবাসীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা বাসা তালাবদ্ধ রেখে বাইরে গেছেন, তারা যেন পরিচিতজনের মাধ্যমে নিয়মিত খোঁজখবর রাখেন এবং সিসিটিভি নজরদারি চালু রাখেন। কোনো সন্দেহজনক কিছু দেখলে নিকটস্থ থানায় যোগাযোগ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করার আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার, যেভাবে কাটবেন

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার, যেভাবে কাটবেন

কয়রা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কয়রা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭০০ কেজি ওজনের ‘ডোনাল্ড ট্রাম্প’, দেখতে ভিড়

৭০০ কেজি ওজনের ‘ডোনাল্ড ট্রাম্প’, দেখতে ভিড়

চার বছরের শিশু ফাহিমা হত্যা, প্রতিবেশী চাচা গ্রেপ্তার

সিলেট চার বছরের শিশু ফাহিমা হত্যা, প্রতিবেশী চাচা গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App