×

জাতীয়

ঈদে ফিরতি ট্রেনযাত্রা

আজ বিক্রি হচ্ছে ২৭ মার্চের টিকিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১০:০০ এএম

আজ বিক্রি হচ্ছে ২৭ মার্চের টিকিট

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন চলছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টা থেকে ২৭ মার্চের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

এবার ঈদ উপলক্ষে আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের তথ্যমতে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

এর আগে ১৩ মার্চ বিক্রি হয়েছে ২৩ মার্চের টিকিট, ১৪ মার্চ ২৪ মার্চের, ১৫ মার্চ ২৫ মার্চের এবং ১৬ মার্চ ২৬ মার্চের টিকিট বিক্রি করা হয়। এছাড়া ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন এবং অগ্রিম টিকিট একজন যাত্রী কেবল একবারই সংগ্রহ করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App