×

জাতীয়

হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রীর উত্তর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০১:৩৩ পিএম

হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রীর উত্তর

ছবি : সংগৃহীত

সংসদে এমপি হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুলেছেন যে, প্রাইমারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভর্তি পদ্ধতি মেরিট ভিত্তি থেকে লটারিতে পরিবর্তনের কারণে ফিডার ইনস্টিটিউটগুলোর শিক্ষার মান কমে গেছে। এতে কোয়ালিটিসম্পন্ন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পাঠানো কঠিন হয়ে পড়েছে। এমপি হাসনাত আব্দুল্লাহ শিক্ষামন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, ভবিষ্যতে প্রাইমারি স্কুলগুলোর ভর্তি পদ্ধতি কি পরিবর্তন করা হবে?

প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, প্রাইমারি বিদ্যালয়ের ভর্তি পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি নিয়ে ব্যাপক আলোচনা প্রয়োজন। তিনি জানান, গ্রামীণ এলাকায় প্রতিযোগিতা কম থাকায় সমস্যা দেখা দিচ্ছে না, তবে ঢাকায় লটারি পদ্ধতির কারণে জটিলতা দেখা দিচ্ছে। তিনি জানিয়েছেন, আগামী শিক্ষাবছরের ভর্তি পদ্ধতি কীভাবে হবে তা সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে আজ রোববার বেলা ১১টায় জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়। আজকের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব রয়েছে। এছাড়া বৈঠকে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন, ন্যায্য মূল্য ও ভোক্তার স্বস্তির প্রত্যাশা

সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন, ন্যায্য মূল্য ও ভোক্তার স্বস্তির প্রত্যাশা

 ‘ক্ষমতায় এসে জনগণের রক্তের কথা ভুলে গেছে সরকার’

নাহিদ ‘ক্ষমতায় এসে জনগণের রক্তের কথা ভুলে গেছে সরকার’

ফোনে যেসব অ্যাপ থাকলেই বাড়ছে সাইবার ঝুঁকি

ফোনে যেসব অ্যাপ থাকলেই বাড়ছে সাইবার ঝুঁকি

যে সিনেমা দেখে পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী

যে সিনেমা দেখে পূর্ণিমাকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App